প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাঁ পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে থাকা তাঁর জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বাঁ পা হারানোর কারণে আব্দুর রহিমকে দৈনন্দিন চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে তাঁর শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে এবং ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।










Disqus comments are not configured yet.