হৃদ্যন্ত্রে তিন ব্লক শনাক্ত স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ওই সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজেই দেশীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অধ্যাপক হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে।
এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল এনজিওগ্রাম করেছে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। এতে কোনো শারীরিক জটিলতা নেই বলেও জানানো হয়।










Disqus comments are not configured yet.