কটিয়াদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, আতিকুর আতিক ও শফিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলম মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।
এ ছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, স্থানীয় খামারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সপ্তাহব্যাপী এ আয়োজন স্থানীয় খামারিদের আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।










Disqus comments are not configured yet.