হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকা বা না থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।







