জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুলিয়ারচরে শহীদ ইফতি আব্দুল্লাহর কবরে শ্রদ্ধা নিবেদন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইফতি আব্দুল্লাহর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে উপজেলা প্রশাসন ও কুলিয়ারচর থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার সালুয়া গ্রামে শহীদ ইফতি আব্দুল্লাহর সমাধিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুলিয়ারচর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ইফতি আব্দুল্লাহসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মোৎসর্গ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব বলেও তাঁরা উল্লেখ করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array