উৎসবমুখর আয়োজনে ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ১৩তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহাবুবুর রহমান, সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশিম সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাক্কার এবং সাদ্দাম হোসেন চাঁন মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলির বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আসাদুল হক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং শিক্ষার্থীদের চরিত্র, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশের মধ্যেই নিহিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array