বগুড়ায় মাদক কারবারি পুলিশের ওপর ছুরিকাঘাত করে পালালো
বগুড়ায় রিয়াদ নামে এক মাদক কারবারি বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায়।
আহত পুলিশ কর্মকর্তা বাবর আলীকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যায় ক্যাডেট মাদ্রাসা এলাকায় রিয়াদ নামে মাদক কারবারিকে আটক করার চেষ্টা করেন। এ সময় রিয়াদ হঠাৎ করে বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত এটিএসআই বাবর আলী জানান, তিনি রিয়াদ ও জিহাদ নামে মাদক মামলার আসামিদের আটক করতে গিয়েছিলেন। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
ইন্সপেক্টর ফরহাদ হোসেন জানান, রিয়াদ ও জিহাদকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি। এই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array