কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
“শিক্ষকদের পাশে দাঁড়াই : পেশার সুরক্ষা, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুণ অর রশিদ, হযরতনগর এ ইউ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এম. আজিজুল হক, কিশোরগঞ্জের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. হারুণ অর রশিদ, সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী চৌধুরী এবং আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক।
র্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ।
বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array