কোরআনেই জীবনের সব সমস্যার সমাধান: জেলা পরিষদ প্রশাসক
‘শুধু মাদ্রাসায় কোরআন শরিফ পড়ে তার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। কোরআনকে বুঝতে হবে, হাদিসকে জানতে হবে। বিজ্ঞানভিত্তিক কোরআন শরিফেই সবকিছুর সমাধান রয়েছে; কেবল তা খুঁজে বের করতে হবে।’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
রোববার (৮ নভেম্বর) কিশোরগঞ্জের হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, ‘আজ আমরা কোরআনের সমাধানের পথ ছেড়ে দূরে সরে যাচ্ছি বলেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল নতুন কিছু নয়। আজ থেকে চৌদ্দ শ বছর আগে যখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের প্রচার শুরু করেছিলেন, সেদিন থেকেই ইসলামের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সত্য, সঠিক ও ভালো পথের অনুসারী বলেই মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার বা মিডিয়া ট্রায়াল চলতেই থাকবে- এটাই স্বাভাবিক।’
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।













Disqus comments are not configured yet.