শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার (১০ অক্টোবর) ভোররাতের দিকে এ হামলা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, এ নির্ভুল হামলায় নিষিদ্ধ সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজনও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, কাবুলে মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে তার গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় প্রকাশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ। পাকিস্তানে সবচেয়ে ওয়ান্টেড এই টিটিপি প্রধানের বিরুদ্ধে বহু হামলার অভিযোগ রয়েছে।

এদিকে, এ হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করছে পাকিস্তানি গোয়েন্দারা। সম্প্রতি টিটিপির হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় ১২ সেনা নিহত হয়।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, “অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না।” তার বক্তব্যের পরপরই কাবুলে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

কাবুলের স্থানীয় বাসিন্দারা জানান, তারা দুটি বিকট শব্দ শুনেছেন এবং বিমান আকাশে চক্কর দিতে থাকে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান