ইন্দোনেশিয়ায় ২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর পর নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। রোববার রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
কর্তৃপক্ষের ধারণা, জাহাজটির সর্বশেষ অবস্থান বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে। জাহাজের ম্যানিফেস্ট অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে জাহাজটি যাত্রা করে। পরে জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছে—এমন তথ্য পাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাট থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজ জাহাজটির সম্ভাব্য সর্বশেষ অবস্থানের দিকে রওনা হয়েছে।
নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে নৌ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array