ডায়াবেটিক সমিতির নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন নেতৃত্ব
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে ‘নজরুল-শফিক পরিষদ’ এবং ‘মোস্তফা-শামসুন নাহার-লাক মিয়া পরিষদ’—এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে নজরুল-শফিক পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া অধিকাংশ নির্বাচিত প্রার্থী মোস্তফা-শামসুন নাহার-লাক মিয়া পরিষদ থেকে বিজয়ী হয়েছেন।
নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে মিসেস শামসুন নাহার হাবিব (প্রতীক: জাহাজ) ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে এ.টি.এম. মোস্তফা (প্রতীক: বাস) ৩৫৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মোহাইমিন (লাক মিয়া) (প্রতীক: ময়ূর) নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে হাফেজ মাওলানা রাশিদ আহমাদ (প্রতীক: টেবিল ফ্যান) ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মিসেস ইসরাত জাহান (প্রতীক: টেবিল ল্যাম্প) ৩৩৪ ভোট এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এ.কে.এম. ইতিমুদ্দৌলা সেলিম (প্রতীক: বাল্ব) ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে অধ্যাপক মো. শফিকুল ইসলাম ফকির মতি (প্রতীক: কলস) ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—ওয়াছিল আহম্মেদ সাদেক (টিটু) (প্রতীক: উড়োজাহাজ) ৪২৬ ভোট, অধ্যাপক মো. আজিজুল হক (প্রতীক: সূর্যমুখী ফুল) ৩৮৩ ভোট, অধ্যাপক মো. জৈন উদ্দিন (প্রতীক: নলকূপ) ৩৭৬ ভোট, অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম (প্রতীক: গোলাপ ফুল) ৩৬৫ ভোট, অ্যাডভোকেট মাসুদ আহমেদ (প্রতীক: লিচু) ৩৫৭ ভোট এবং হাজী মো. কামরুজ্জামান জাহাঙ্গীর (প্রতীক: বেবি ট্যাক্সি) ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ সমিতির সেবার মান আরও উন্নত করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array