হাদি হত্যা ঘটনার পরে নির্বাচনি মাঠ অনিরাপদ; গণসংযোগে দীপা মজুমদার
তফশিল ঘোষণার পরপরই হাদিকে হত্যার ঘটনায় প্রার্থীদের জন্য নির্বাচনি মাঠ অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী দীপা মজুমদার।
প্রচারণার প্রথম দিন, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন দীপা মজুমদার। তিনি কাঁচি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অগ্রাবাদ জাম্বুরি মাঠে প্রাতঃভ্রমণে আসা মানুষ, সিজিএস কলোনি, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে সন্তানদের সঙ্গে আসা অভিভাবক এবং ফকিরহাট এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তিনি হ্যান্ডবিল বিতরণ করে ভোট চান।
নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীপা মজুমদার বলেন, “আমি মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে নির্বাচনের পরিবেশ নিরাপদ করতে আরও তৎপর হতে হবে।”
তার রাজনৈতিক অবস্থান শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়—এমনটি উল্লেখ করে তিনি গণসংযোগকালে বলেন, “শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য চাই ব্যবস্থার আমূল পরিবর্তন। এই স্লোগানেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।”
নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “পোস্টারের পরিবর্তে বিলবোর্ড ও ব্যানার ব্যবহারের সিদ্ধান্ত এবং নির্বাচনি ফরমের উচ্চমূল্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দীপা মজুমদার এসব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং নির্বাচিত হলে সমাধানে কাজ করার আশ্বাস দেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array