কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী জনসভা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় লোহাজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে অংশ নেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array