ওসিও লটারি বদলী: স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতির শূন্য সহনশীলতা
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জেলাগুলোর আইনশৃঙ্খলা এবং দক্ষতা বিবেচনায় তিনটি ক্যাটাগরিতে এসপি পদায়ন লটারি ভিত্তিতে করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, এ প্রক্রিয়ায় মেধাবী কোনো কর্মকর্তাকে বাদ দেওয়া হয়নি। পরবর্তীতে ওসি নিয়োগও একইভাবে লটারির মাধ্যমে হবে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল নিয়োগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। কেউ যদি দুর্নীতির নজির পায়, তবে তা প্রকাশ করার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, “সমাজে দুর্নীতি এখনও রয়ে গেছে। সরকার তা কমানোর চেষ্টা করছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, তবে কমানোর চেষ্টা চলছে।”
সারসংক্রান্ত বিষয়ে তিনি আরও জানান, সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। কোনোভাবেই সারের দাম বাড়বে না। কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের নিয়োগে কোনো বাণিজ্য বা দুর্নীতির সুযোগ থাকবে না। যদি প্রমাণ পাওয়া যায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array