বৃষ্টির মধ্যেও জমজমাট ফুটবল ম্যাচ, ছাতা মাথায় নিয়ে খেলা উপভোগ করলেন দর্শকেরা।
‘প্রযুক্তির যুগে মানবিক মূল্যবোধ ও দর্শন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ইউনেস্কো ঘোষিত বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের দর্শন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দর্শন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব মো: আবদুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিক উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা হোসেন তৃনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে দর্শনচর্চার কোনো বিকল্প নেই। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দর্শনকে কোনো নির্দিষ্ট জ্ঞানশাখার গণ্ডিতে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই; বরং জ্ঞানভিত্তিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ নির্মাণে দর্শনের ভূমিকা অনস্বীকার্য।
আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে শহরের আখড়া বাজার-সংলগ্ন মুক্তমঞ্চ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামল মিলকী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Disqus comments are not configured yet.