নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিন্নাটিতে বিএনপির বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিন্নাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।
সমাবেশে বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বিন্নাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করবে।’
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিন্নাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।










Disqus comments are not configured yet.