জাতিসংঘের সংস্কার নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা
জাতিসংঘের কী ধরনের সংস্কার প্রয়োজন এবং এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিকে শুভেচ্ছা জানাতেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর ভূমিকা এবং জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা। তাই এর সংস্কার নিয়ে আলোচনা সবার জন্যই গুরুত্বপূর্ণ। খলিলুর রহমানের জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাছ থেকে সেই অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। বিষয়টি তাঁর নিজের জন্যও শেখার একটি প্রক্রিয়া ছিল।
দীনেশ ত্রিবেদী জানান, ফুটবল ম্যাচের সময়ও তাঁদের দেখা হয়েছিল। সেই সূত্রে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।













Disqus comments are not configured yet.