শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

ভৈরবে এলপি গ্যাসের সরবরাহ অপ্রতুল, ১৩০০ টাকার সিলিন্ডার ২ হাজারেও মিলছে না

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে এলপি গ্যাসের সরবরাহ অপ্রতুল, ১৩০০ টাকার সিলিন্ডার ২ হাজারেও মিলছে না

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৩০০ টাকার এলপি গ্যাস সিলিন্ডার বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুই সপ্তাহ আগে শহরে প্রতিটি সিলিন্ডার ১২৫০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি হতো। স্থানীয় ডিলাররা দাবি করেছেন, তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছেন না। কিন্তু সাব-ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

স্থানীয় রেস্তোরাঁ ও বাসাবাড়ির মালিকরা রান্নার জন্য গ্যাস কিনতে ডিলারদের দোকান ঘুরলেও, দু’সপ্তাহ ধরে সরবরাহ নেই। একজন রেস্তোরাঁ মালিক জানান, তার রেস্টুরেন্টে সপ্তাহে দুটি, মাসে আটটি সিলিন্ডার গ্যাস প্রয়োজন। দুই সপ্তাহ আগে প্রতিটি সিলিন্ডার ১৩৫০ টাকায় কিনতেন, এখন ২০০০ থেকে ২২০০ টাকায় কিনতে হচ্ছে।

এক চায়ের দোকানদার জানিয়েছেন, জ্বালানির গ্যাসের দাম ৭০০ থেকে ৮০০ টাকা বেড়ে যাওয়ায় পণ্যের বিক্রি ব্যাহত হচ্ছে। একজন স্বল্প আয়ের বাসিন্দা বলেন, দুই সপ্তাহ ধরে রান্না-বার্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, গ্রামের মানুষও গ্যাস না পেয়ে হতাশ।

স্থানীয় এলপি গ্যাস কোম্পানির ডিলাররা জানান, তারা অগ্রিম টাকা জমা দিয়ে রেখেও দুই সপ্তাহ ধরে সরবরাহ পাচ্ছেন না। কে কোথায় বাড়তি মূল্যে বিক্রি করছে তা তাদের জানা নেই।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান