পিএসজির আধিপত্যে ফিফার বর্ষসেরা একাদশ
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে এই একাদশ নির্বাচন করা হয়।
গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ট্রেবল জয়ের প্রতিফলন স্পষ্টভাবে দেখা গেছে ফিফার বর্ষসেরা একাদশে। ঘোষিত ১১ জনের মধ্যে ছয়জনই জায়গা করে নিয়েছেন ফরাসি ক্লাবটির ফুটবলাররা।
বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান দেম্বেলে অনুমিতভাবেই রয়েছেন একাদশে। পিএসজি থেকে আরও নির্বাচিত হয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া এবং গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। উল্লেখ্য, গত মৌসুম শেষে এই ইতালিয়ান গোলরক্ষক ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
বাকি পাঁচজনের মধ্যে বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদ থেকে নির্বাচিত হয়েছেন জুড বেলিংহ্যাম। এছাড়া লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও চেলসির মিডফিল্ডার কোল পালমার একাদশে স্থান পেয়েছেন।
ফিফার বর্ষসেরা একাদশ
জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, ভার্জিল ফন ডাইক, ভিতিনিয়া, কোল পালমার, পেদ্রি, জুড বেলিংহ্যাম, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array