৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি, নেতাকর্মীদের ঢল
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকার বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়সংলগ্ন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে রথখোলা এলাকার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে শোভাযাত্রা বের করা হয়। র্যালিতে দলীয় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে কালীবাড়ি মোড়সংলগ্ন শাপলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, ইসমাইল হোসেন মধু, পৌর বিএনপির সভাপতি আশফাকুল ইসলাম, করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তারা দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের রথখোলা ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array