বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাজিতপুর সমিতি-ঢাকার সম্মেলন-২০২৬। সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান দিলীপকে সভাপতি এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ফজলে এলাহী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে ২১ সদস্যের উপদেষ্টা পর্ষদ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সম্মেলনের তৃতীয় অধিবেশনে সদস্যদের হাত তুলে দেওয়া ভোটের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। এতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক (অব.) এ এইচ মোস্তফা কামাল। সহসভাপতি হয়েছেন ফারুক আহাম্মদ ও মনোজ কান্তি রায়। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম দুলাল। সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. মাজহারুল ইসলাম ও মো. শাহরিয়ার শামীম।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম ঘণ্টু, দপ্তর সম্পাদক মো. মাসুদ এরশাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত লরেল, সহ-অর্থ সম্পাদক শামীম ইমাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এরফানুল হক নাহিদ, প্রচার সম্পাদক মো. ফারুক, ক্রীড়া সম্পাদক দীন ইসলাম তুহিন, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন (কচি), মহিলা বিষয়ক সম্পাদক ডা. ফাতেমা আক্তার রুবি, পাঠাগার সম্পাদক সুশান্ত কুমার ঘোষ এবং সমাজকল্যাণ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সেলিম আহম্মদ।
এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ডা. এস এ খান নোমান, ঝন্টু কুমার সাহা, কৃষিবিদ আঃ আমিন, শাহ মুহাম্মদ আকমল, আবু বক্কর সিদ্দিক, মো. মামুন মিয়া, আসিফ জাহান এবং অ্যাডভোকেট তানভির হাসান (শাহীন)।
সমিতির ২১ সদস্যের উপদেষ্টা পর্ষদে রয়েছেন—মো. আব্দুল ওয়াহাব, একেএম তারেক, ইঞ্জিনিয়ার আবু তাহের, ড. আশরাফুল আলম, ড. শওকত আলী খান, ডা. তাহমিনা বেগম, ডা. বোরহান উদ্দিন টিপু, ডা. মাহবুব আহমেদ অপু, ড. গোলাম শফিক, মো. নূরুল ইসলাম, ড. কামরুল হাসান মামুন, ইঞ্জিনিয়ার সাহের উল্লাহ, মোহাঃ সারোয়ার আলম, মো. ওয়াহিদুজ্জামান, মো. এনায়েত মিয়া, মো. ইয়াকুব খান দুলাল, লায়ন আমিরুল হোসেন সুজন, তমালিকা পারভিন নিমনি, একেএম আমিরুল কবির, নন্দন কুমার দে ও মঞ্জুর মুরশেদ সেলিম।
কমিটি গঠন ও নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ এইচ মোস্তফা কামাল। নির্বাচন কমিশনার ছিলেন মো. আব্দুল ওয়াহাব ও ফারুক আহাম্মদ।
দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধান বক্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
Disqus comments are not configured yet.