২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে ডিসেম্বরেই নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে এনে চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। তা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই সম্পন্ন করতে চাই।”
তিনি আরও জানান, একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।










