শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়, যা ট্রাম্প নিজেই ঘোষণা দেন।

ইয়ার লাপিদ বলেন, “বর্তমানে অন্য যে কেউর চেয়ে ট্রাম্প নোবেল পুরস্কার সবচেয়ে বেশি প্রাপ্য। তিনি ইসরায়েলিদের কৃতজ্ঞতা প্রাপ্য।” তিনি আরও উল্লেখ করেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দল, স্টিভ উইটকোফ, জার্ড ক্রুসনার, মার্কো রুবিও এবং টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই। আরও অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও সেনাদের। সবার ওপরে অভিনন্দন জানাতে চাই জিম্মিদের পরিবারকে। এই সিংহ ও সিংহীরা বিশ্বকে জিম্মিদের ব্যাপারে এক মুহূর্তের জন্যও ভুলতে দেয়নি।”

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, “কোনো সন্দেহ নেই, এ যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য।”

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান