কালেক্টরেট জামে মসজিদে ভিপি সোহেলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) আসরের নামাজের পর কিশোরগঞ্জ শহরের কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহমান অপু।
নামায শেষে দরূদ শরিফ পাঠ করে খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দীন।
মোনাজাতের আগে উপস্থিত মুসল্লিদের কাছে জেলা পরিষদ প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা মো. শফিকুর রহমান অপু। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথের আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতা ভিপি সোহেল বিভিন্ন বাহিনীর নির্যাতন-নিপীড়নের শিকার হন। সে সময় রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে প্রয়োজনীয় অপারেশন করানো সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের পর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরও দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে চিকিৎসা পিছিয়ে যায়। সম্প্রতি শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তিনি অপারেশন করাতে বাধ্য হয়েছেন। তিনি উপস্থিত সবার কাছে ভিপি সোহেলের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দ্রুত কর্মস্থলে ফিরে আসার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন রনি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান তৃষা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রবিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোস্তাফিজুর রহমান রাসেল।
এ ছাড়া এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array