কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সুরক্ষায় সচেতনতার বার্তা
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসতিয়াক ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
অনুষ্ঠানে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, পরিবেশবাদী সংগঠনের সদস্য, রোভার স্কাউট, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক ও স্থানীয় ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র এবং গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array