পাকুন্দিয়ায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার ১৭ জন উপকারভোগীর হাতে মোট ১ লাখ ৭০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বিশেষ অনুদান কর্মসূচির আওতায় উপজেলার দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ১৭ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ জন্য মোট ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক উপকারভোগী ১০ হাজার টাকা করে অনুদানের চেক গ্রহণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ অনুদানের এই আর্থিক সহায়তা উপকারভোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহ, জরুরি প্রয়োজন মেটানো এবং আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুস ছাওয়ার, সাবেক আহ্বায়ক আহম্মদ ফারুক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল এবং যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুকুন উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিান শেষে উপকারভোগীরা সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array