শুষ্কের পথে চলছে আবহাওয়া
বর্ষা বিদায়ের পর এবার সারাদেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করছে। ধীরে ধীরে নামবে থার্মোমিটারের পারদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে বর্ষার বিদায় পর্বেই শুরু হয়েছে তাপমাত্রা নেমে যাওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে ১৯ ডিগ্রির ঘরে নেমে এসেছে উত্তরের তাপমাত্রা। এটি ধীরে ধীরে আরও নামতে শুরু করবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array