জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জামায়াতে ইসলামী’র
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মীরপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে বলা হয়, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান করে এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সময়ের দাবি। দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় পূর্বঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
বৈঠকের শেষে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array