কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খানের রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাদ মাগরিব কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ পুরান বাজারের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম কাজল, সাবেক আহ্বায়ক আমীর উল্লাহ তালাল, সহ-সভাপতি রুপন আহমেদ সরকার, ফয়েজ উদ্দিন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রিপন মিয়া, বকুল মেম্বারসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্টু মিয়া, সহ-সভাপতি আতাউর রহমান পল্টু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তরুণ মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাদেক, সাধারণ সম্পাদক মো. লোকমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দুলাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খুরশিদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নিটুল, সদস্য সচিব আরিফ হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক স্বপন ও মঞ্জিলসহ যুবদলের নেতাকর্মীরা।
এ ছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল হোসেন ভূঁইয়া, জাসাসের আহ্বায়ক পারভেজ, শ্রমিক দলের সভাপতি ইউনুসসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র মিলাদ শরিফ পাঠ করা হয়। পরে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতের আগে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত সবার কাছে খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। উপস্থিত মুসল্লিরা তাঁর আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array