নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ফাইনালে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। তাঁদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তাঁদের অভিনন্দন জানায় বিসিবির আম্পায়ার্স বিভাগ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকা বাংলাদেশের এই দুই প্রতিনিধির এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়াকে দেশের আম্পায়ারিংয়ের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে সংস্থাটি।
শনিবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে গাজী সোহেলকে অন্যতম অন-ফিল্ড আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুলকে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবির আম্পায়ার্স বিভাগ বিবৃতিতে জানায়, এনপিএলের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ায় গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।










Disqus comments are not configured yet.