নতুন বেতন স্কেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করেছে সরকার।
রবিবার (১৫ নভেম্বর) রাতে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।
নতুন নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
নির্দেশনায় এসব শ্রেণির সদস্যের মূল বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।













Disqus comments are not configured yet.