কটিয়াদীতে বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেলের শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামে এক ব্যক্তি সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।













Disqus comments are not configured yet.