ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৫৫) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাম্মত আলী। এরপর পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের পর মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।













Disqus comments are not configured yet.