‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ নিয়ে উমামার বোমা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেন।
বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?”
পোস্টের পরবর্তী অংশে তিনি লেখেন, “এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে। লেটস সে—‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”
সবশেষে তিনি লেখেন, “কেমন লাগল আইডিয়াটা?”
তবে পোস্টে তিনি কাকে উদ্দেশ করে এসব মন্তব্য করেছেন বা এর পেছনে কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
উমামা ফাতেমার পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, আবার কেউ পোস্টটির অন্তর্নিহিত বার্তা নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ দিচ্ছেন।
তবে পোস্টটির বিষয়ে উমামা ফাতেমা আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করেননি। ফলে তাঁর বক্তব্যের উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, পোস্টটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এর ব্যাখ্যা বা তাৎপর্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










