অষ্টগ্রামে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা-পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া লঞ্চঘাটগামী সড়কের মাঝামাঝি জলাম বিএডিসি পাম্পের সামনের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন মাদক কারবারি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া লঞ্চঘাটগামী সড়কের মাঝামাঝি জলাম বিএডিসি পাম্পের সামনে পাকা সড়কে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করছেন। এ তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোনকিপার গ্রামের মো. পণ্ডিত মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (২৩) এবং একই ইউনিয়নের ইশরতলী গ্রামের মহরম আলীর মেয়ে মোছা. রাজিয়া খাতুন (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।













Disqus comments are not configured yet.