বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কটিয়াদীতে ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে গোপনে মজুত করা ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এসব লগি-বইঠা মজুত করা হয়েছিল বলে দাবি পুলিশের।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে শহরের আখড়া বাজার-সংলগ্ন মুক্তমঞ্চ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামল মিলকী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকর স্থানীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্ম সচিব ফারহানা হায়াত। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপসচিব মো. মাসউদ পারভেজ মজুমদার।

কর্মশালায় মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যসমূহ কার্যকরভাবে স্থানীয়করণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এসডিজি অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, সেগুলো বাস্তবায়নের কৌশল এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অবশিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।