পাকুন্দিয়ায় ময়লার ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা (৪৫), তাঁর শিশু ছেলে আয়ফান, তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫৩) এবং সিএনজিচালক। তবে সিএনজিচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার ময়লার ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array