বাজিতপুরের পাটুলী ফেরিঘাটে ব্রেক ফেল, নদীতে ট্রাক; পথচারী শ্রমিক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরিঘাটে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এক পথচারী শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন (৩২) উপজেলার শাহপুর গ্রামের ঈসরাফিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাইলস বোঝাই একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ট্রাকটি ঘাট থেকে সোজা নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় অবস্থানরত শ্রমিক আপন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহন ওঠানামার সময় কঠোর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array