ভারতে টি-২০ বিশ্বকাপ: টাইগারবিহীন বিশ্বকাপ হারাবে ২০ কোটি দর্শক-বুলবুল
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আইসিসি প্রায় ২০ কোটি দর্শক হারাবে—এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা এবং সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘ বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবি ও সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। পরিবর্তে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতেই তারা অনড়।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আইসিসি আমাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা হিসেবে এ ধরনের চাপ প্রয়োগ গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের বিকল্প পরিকল্পনা—শ্রীলঙ্কায় খেলা—নিয়ে আবারও আইসিসির কাছে যাব।
আইসিসির সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ অংশ না নিলে আইসিসি প্রায় ২০ কোটি (২০০ মিলিয়ন) দর্শক হারাবে। ক্ষতিটা মূলত সংস্থারই হবে।
এ ছাড়া শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে মানতে নারাজ বিসিবি সভাপতি। তিনি একে ‘হাইব্রিড মডেল’ হিসেবে উল্লেখ করে আইসিসির সভায় শোনা কিছু বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, ভারতকে এড়িয়ে চলার সিদ্ধান্তটি রাষ্ট্রীয়। তিনি জানান, আমরা এখনো আশাবাদী যে আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে।
ক্রিকেটাররা খেলার আগ্রহ প্রকাশ করলেও নিরাপত্তাজনিত কারণে সরকারের নীতিগত অবস্থানের কারণে তাদের সেই দাবি গৃহীত হয়নি।
এর আগে বুধবার আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নাকচ করে দিয়ে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দল—সম্ভবত স্কটল্যান্ড—টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array