প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদনের পর ড. মুহাম্মদ ওসমান ফারুককে এ কমিটির সদস্য করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ড. মুহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৪১-এর সংসদ সদস্য মাহফুজা হান্নান।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। বাসসের তথ্য অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংসদীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো ড. ওসমান ফারুকের।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array