ইটনায় হাওরাঞ্চলের শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ ইউএনওর
ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার কারণে হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার কারণে বিভিন্ন ধরনের প্রতিকূলতা রয়েছে। এসব প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাওরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে অগ্রযাত্রা ও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও সবুজ করে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ করতে হবে। এতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর, সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের সবুজ উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে দিতে সবাইকে উদ্যোগী হতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কবির সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন এবং জয়সিদ্ধি ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক পলাশ রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়সিদ্ধি আইডিয়াল কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array