বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম
বিশ্বে দ্রুত বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের গবেষণার বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা আগামী কয়েক দশকে বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির গতি বেশি হবে। এর অন্যতম কারণ মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। জনসংখ্যার একটি প্রজন্ম প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।

এই পূর্বাভাস তৈরিতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চল বিশ্লেষণ করা হয়েছে, যা বিশ্ব জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের ভৌগোলিক বিস্তৃতি এবং ভবিষ্যৎ পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং ধর্মীয় পরিচয়হীন মানুষ

প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীরা সবচেয়ে বেশি সন্তান জন্ম দেন। মুসলিম জনগোষ্ঠী বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হওয়ার অন্যতম কারণ এটি।

গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারীর গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের অধিকারী খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর বৃদ্ধির হার বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলবে।

স্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের ফলে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।

ধর্মান্তরের কারণে মুসলিমদের তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা হ্রাস বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীদের সংখ্যার পার্থক্যের ফলে পূর্বাভাসের সময়কালে মুসলিম জনগোষ্ঠীতে নিট ৮০ লাখ মানুষের ঘাটতি হতে পারে। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ঘাটতি হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।

যাঁরা খ্রিষ্টধর্ম ত্যাগ করবেন, তাঁদের অনেকে পরবর্তী সময়ে কোনো ধর্মীয় পরিচয় গ্রহণ নাও করতে পারেন। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।

তবে গবেষণায় দেখা গেছে, ইসলাম ধর্মের সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার তুলনায় সামান্য বেশি হতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরো প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। এটি বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।

প্রতিবেদনে উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা হয়েছে। দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে বলে জানিয়েছে পিউ।

অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীর বৃদ্ধিও মূলত ১২০টি দেশে কেন্দ্রীভূত হবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ। সামগ্রিকভাবে এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বব্যাপী খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে শহরের আখড়া বাজার-সংলগ্ন মুক্তমঞ্চ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামল মিলকী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ নিয়ে কর্মশালা

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকর স্থানীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্ম সচিব ফারহানা হায়াত। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপসচিব মো. মাসউদ পারভেজ মজুমদার।

কর্মশালায় মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যসমূহ কার্যকরভাবে স্থানীয়করণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এসডিজি অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, সেগুলো বাস্তবায়নের কৌশল এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অবশিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।