মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অভিভাবক সমাবেশ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শিক্ষার মানোন্নয়নে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অভিভাবক সমাবেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে প্রথম পর্যায়ের (ফেজ-১) এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহাউদ্দিন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. খালেকুল ইসলাম এবং অধ্যাপক ডা. দীপালী রাণী পাল। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা, একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং তাদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক নতুন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, বিশ্ব এখন চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে। এ অবস্থায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নতুন প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড থাকা সময়ের মধ্যে গত ১২ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর তালিকায় রয়েছে। এ প্রবণতা এখনো অব্যাহত।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করে বলেছেন, বর্তমানে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরও ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড হতে পারে।

চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠাপানির মজুত কমছে, দ্রুত গলছে হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে।

তবে এই পরিস্থিতির মধ্যে আশার দিক হলো, বিশ্বজুড়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিস্তার। প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা রয়েছে—এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন বিপর্যয় এড়াতে আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে আরও বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় থাকতে বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) ও তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে গোয়েন্দা দল বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কৃতিত্বের স্বীকৃতি, কিশোরগঞ্জের রাইয়ানকে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কৃতিত্বের স্বীকৃতি, কিশোরগঞ্জের রাইয়ানকে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ দলের হয়ে অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে কিশোরগঞ্জের কৃতী সন্তান রাইয়ান ভূইয়া (রিহাক)। প্রতিযোগিতায় বাংলাদেশ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে রাইয়ানের পারফরম্যান্স।

তার অনবদ্য পারফরম্যান্স, অদম্য মনোবল ও শৈল্পিক ফুটবলশৈলী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। একই সঙ্গে তার এই অর্জনে গর্বিত কিশোরগঞ্জের মানুষ।

রাইয়ানের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন তাকে আন্তরিক সংবর্ধনা ও অভিনন্দন জানান। এ সময় জেলা প্রশাসক তার ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।