বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি-ইইউর প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি-ইইউর প্রস্তাব বিপুল ভোটে গৃহীত
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দেয় ছয়টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘায়িত এই বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ বিরোধিতার অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে দেশটি।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে শহরের আখড়া বাজার-সংলগ্ন মুক্তমঞ্চ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামল মিলকী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ নিয়ে কর্মশালা

কিশোরগঞ্জে মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকর স্থানীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্ম সচিব ফারহানা হায়াত। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপসচিব মো. মাসউদ পারভেজ মজুমদার।

কর্মশালায় মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যসমূহ কার্যকরভাবে স্থানীয়করণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এসডিজি অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, সেগুলো বাস্তবায়নের কৌশল এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অবশিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।