নিকলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলীর নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও এর গুরুত্ব রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের মধ্যে শিক্ষার সুযোগ বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, উপজেলা ইন্সট্রাক্টর নাহিদা আলম, তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক নাজিমুদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান শিক্ষিকা শাহিন আরা বেগম, প্রধান শিক্ষিকা আকলিমা আক্তার পাখি, প্রধান শিক্ষক বিপ্লব কুমার দেবনাথ, প্রধান শিক্ষক হুমায়ূন কবির, প্রধান শিক্ষিকা দিল আফরোজ মুন্নী, প্রধান শিক্ষক ফাইজুল কবির, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হাছেন আলী, নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য এবং এনজিও ফোরামের সভাপতি জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিকলী উপজেলায় সাক্ষরতা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array