কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার(৩১ জানুয়ারি) আনুমানিক বেলা ১টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন গলাকাটা মোড়, যশোদল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
সিপিসি-২, র্যাব-১৪ এর অভিযানকালে কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর ২৮/৭, দ্রুত বিচার আইন-২০০২ এর ধারা ৪(১) অনুযায়ী এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীরের পিতার নাম আব্দুল খালেক, যিনি ঠান্ডু মিয়া নামেও পরিচিত। তিনি কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমা।
