শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১২ দফতরে
গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ কর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা দেশের বিভিন্ন সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানা সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার, টিএফআই সেল ও জেআইসি সেলের দুটি গুম মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
দুই মামলায় মোট পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে। টিএফআই সেলের গুম মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে।
আসামিদের মধ্যে অনেকে এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত বলে জানা গেছে। তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা আর কর্মরত হিসেবে বিবেচিত হবেন না।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array