মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচী
ঘোষিত কর্মসূচির সময়সূচি
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)
বিকাল ০৫:০০ টা — গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে নাগরিক সমাবেশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর)
সন্ধ্যা ০৭:০০ টা — কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম চত্বর থেকে মশাল মিছিল।
শনিবার (২০ ডিসেম্বর)
পরদিন রবিবার অনুষ্ঠিতব্য দীর্ঘতম মানববন্ধনের প্রস্তুতিতে ইউনিয়নভিত্তিক পথসভা।
রবিবার (২১ ডিসেম্বর)
বিকাল ০৩:০০ টা —
বড়পুল বিশ্বরোড থেকে পুলেরঘাট এবং নতুন জেলখানা মোড় থেকে হোসেনপুর পর্যন্ত প্রধান সড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন।
সোমবার (২২ ডিসেম্বর)
বিকাল ০৩:০০ টা — কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলপথ অবস্থান কর্মসূচি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর)
কিশোরগঞ্জ–হোসেনপুর অঞ্চলের সকল শ্রেণি-পেশার জনসাধারণের অংশগ্রহণে রাজপথে অবস্থান কর্মসূচি ও সমাবেশ।
***কেন্দ্রীয় নির্দেশনা ও জাতীয় স্বার্থ বিবেচনায় কর্মসূচিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে।







