কিশোরগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সাবেক নেতা আনোয়ার কামালসহ আটক ৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় গোপন বৈঠক করার সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আনোয়ার কামাল এর আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি ছিলেন। ওই মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার নিজস্ব মৎস্য খামার থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে বেশ কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে যশোদল এলাকায় কয়েকজনকে নিয়ে বৈঠক করছিলেন আনোয়ার কামাল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আরও চারজনের সঙ্গে আটক করে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে আটক অন্য চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং বৈঠকে কী বিষয়ে আলোচনা হচ্ছিল, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array